সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন ফরিদপুরের ভাঙ্গায় অভিনব কায়দায় চুরি বিবাদী স্বরসতী গং দের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ে সুস্মিতা রানীর ফতুল্লা থানায় অভিযোগ টি হুবহু তুলে ধরা হল।  চরসৈয়দপুরে চাঁদা না দেওয়ায় রং কারখানায় হামলার হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, শিশু আহত বিএনপি নেতার প্রশংসায় ওসির বক্তব্য, ফেসবুকে সমালোচনা কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স- এর শিয়রে বর্ণ সাহিত্য পত্রের ফুলের শ্রদ্ধাঞ্জলি বক্তাবলীতে আ.লীগ-বিএনপির ‘মাটি কাটা সিন্ডিকেট’ বৈঠকে ডিবির হানা বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবিতে ৭ ছাত্র সংগঠনের ৪৮ ঘণ্টার আলটিমেটাম বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ

চরসৈয়দপুরে চাঁদা না দেওয়ায় রং কারখানায় হামলার হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২.৫৩ এএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুরে একটি রং তৈরির কারখানায় চাঁদা দাবি ও ভাঙচুরের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানা মালিক ও জমির মালিক নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।জানা যায়, কাশিপুরের সিকদার বাড়ির সনামধন্য ব্যবসায়ী জনাব নাজির সিকদার তার মালিকানাধীন একটি সেড দীর্ঘদিন ধরে রিপন হাজী নামে এক ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়েছেন। সেখানে রিপন হাজী দীর্ঘদিন ধরে সুনামের সাথে রং তৈরির কারখানা পরিচালনা করে আসছেন।তবে সম্প্রতি এলাকার কিছু চিহ্নিত বখাটে যুবক যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তারা রিপন হাজীর কাছে একাধিকবার মোটা অংকের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সংঘবদ্ধ হয়ে (মব সৃষ্টি করে) তাকে অকথ্য ভাষায় গালাগাল, হুমকি-ধামকি প্রদান করে এবং কারখানা ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালায়।শুধু তাই নয়, ওই চক্রটি এলাকায় রিপন হাজীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সেড মালিক নাজির সিকদার বলেন, “আমার ভাড়াটিয়া দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। কখনো এমন হয়নি। কিছু বখাটে ছেলে চাঁদার জন্য তার ব্যবসা বন্ধ করে দিতে চাচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”কারখানা মালিক রিপন হাজী বলেন, “আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আমার কারখানা ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসী এই চাঁদাবাজ চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort