শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’! রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজ বাংলাদেশের রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া প্রধানমন্ত্রীর থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার নিলেন সাখাওয়াত

ফতুল্লার বুড়িগঙ্গায় নিখোঁজ ছাত্রের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৪.৩৯ এএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জের ফতুল্লায় একটি থেকে আরেকটি বাল্কহেডে যাওয়ার সময় বুড়িগঙ্গা নদীতে পড়ে নিখোঁজের ৮ঘন্টা পর আতিফ আফনান নামে মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ শাহিন কোলেষ্টর ঘাটে নিখোঁজ হলে এদিন বিকেল ৫টায় লাশটি উদ্ধার করা হয়।

ছাত্র আতিফ আফনান (১২) লক্ষীপুর জেলার দোলাকান্দী মাওলানা বাড়ীর শাহাদাত হোসেনের ছেলে। সে বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস করেন এবং ধর্মগঞ্জ ইসলামীয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র। খবর পেয়ে মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ এলাকাবাসী নদীর তীরে ভীড় জমিয়েছে।

আতিফ আফনানের বাবা শাহাদাত হোসেন জানান, আফনান প্রতিদিন বাসা থেকে আগেই মাদ্রাসায় চলে আসে। আজও আগেই আসছে। সকাল ৯টায় সে মাদ্রাসা থেকে সহপাঠিদের সঙ্গে নদীর তীরে আসে ঘুরতে।

এরপর একটি থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পায়ে দড়ি পেচিয়ে নদীতে পড়ে যায়। এরপর বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল আফনানের মৃতদেহ উদ্ধার করেছে।

মাদ্রাসার শিক্ষক আব্দুল মতিন জানান, সকালে ছাত্ররা গিয়ে মাদ্রাসায় জানান আতিফ আফনান নদীতে পড়েগেছে। তখন দ্রুত তার অভিভাকদের জানিয়ে নদীর তীরে এসে আমরাও খোঁজাখুঁজি করছি। এ ছাত্র তার বাসায় থেকে মাদ্রাসায় পড়ে। সে সাতার জানেনা।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে নিহতের বাবার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort