মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান। সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ফতুল্লায় জুস ফ্যাক্টরিতে যৌথবাহিনীর অভিযান, লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১.৪৭ পিএম
  • ১১৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে অননুমোদিত শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে লাবনী ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

সোমবার (১৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নয়ামাটি মুসলিমপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো: আশিকুজ্জামান এবং ফতুল্লা থানা পুলিশের একটি টিম।

অভিযানে প্রতিষ্ঠানটিকে অননুমোদিত ভেজাল শিশুখাদ্য উৎপাদনের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার বিভিন্ন রকমের ভেজাল শিশু খাদ্য জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাবনী ফুড এন্ড কনজিউমার প্রোডাক্টস নামে কারখানাতে অননুমোদিত শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো: আশিকুজ্জামান জানান, প্রতিষ্ঠানটি ৭টি শিশু খাদ্য উৎপাদন করে থাকে। যার মধ্যে ৩টির অনুমোদন আছে এবং বাকি চারটির অনুমোদন নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort