শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার পানির সংকট কাটাতে নাসিকের নতুন উদ্যোগ, বসছে ৫৪ সাব-মার্সিবল পাম্প কারাগারের পাশে ঝুটের গুদাম ও করাতকলে ভয়াবহ আগুন জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার ৩নং পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী

প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১.৩৮ এএম
  • ১১৯ বার পড়া হয়েছে

ভক্ত, নামী মুখ কিংবা জৌলুশ নিয়ে তুলনা নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। আইপিএলের মাঠে প্রায় সবদিক থেকেই শীর্ষে থাকা নামটা ব্যাঙ্গালুরু। কিন্তু শিরোপার প্রশ্নে অনেকটাই পিছিয়ে আছে তারা। ১৭ আসর পেরিয়ে গেলেও শিরোপা পায়নি তারা। যদিও ১৮তম আসরে এখন পর্যন্ত দলটা আছে দারুণ ছন্দে।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ৮ জয়ে টেবিলের দুই নম্বর স্থানে আছে ব্যাঙ্গালুরু। বলতে গেলে প্লে-অফ প্রায় নিশ্চিত করেই রেখেছে। পুরো স্কোয়াডই নিজেদের মেলে ধরেছে দারুণভাবে। কিন্তু সবকিছু যখন অনুকূলে, তখনই যেন ধাক্কা খেল ব্যাঙ্গালুরু। ইনজুরির কারণে নির্ভরযোগ্য ব্যাটার দেবদূত পাডিকালকে বাকি মৌসুমের জন্য হারাতে হচ্ছে তাদের।

হ্যামস্ট্রিংয়ে ইনজুরি নিয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাডিকাল। টিম ডিরেক্টর মো বোবাত বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাঙ্গালুরুর টপ অর্ডারের অন্যতম বড় ভরসা ছিলেন পাডিকাল। এই মৌসুমের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতোই। ১০ ম্যাচে দুই অর্ধশতক ও দেড়শর বেশি স্ট্রাইক রেটে ২৪৭ রান করেছেন তিনি। বিরাট কোহলি আর ফিল সল্টের ওপেনিং জুটি ব্যর্থ হলে পাডিকালেই ছিল নির্ভরতা। কিন্তু প্লে-অফের ঠিক আগে তার ছিটকে যাওয়া ব্যাঙ্গালুরুকে খানিক ভোগাতেই পারে।

পাডিকালের বদলি হিসেবে আরও এক অভিজ্ঞ নামকেই দলে নিয়েছে ব্যাঙ্গালুরু। একসময়ের আরসিবি তারকা মায়াঙ্ক আগরওয়াল ফের যুক্ত হয়েছেন এই দলে। এ জন্য ব্যাঙ্গালুরুকে খরচ করতে হয়েছে ১ কোটি রুপি। বাকি মৌসুম আগরওয়ালকেই দেখা যেতে পারে পাডিকালের রেখে যাওয়া টপঅর্ডার ভূমিকায়।
আইপিএলে বেশ পরিচিত এক নাম মায়াঙ্ক আগারওয়াল। খেলেছেন ১২৭ ম্যাচ। তাতে ২৬৬১ রান করেছেন। আছে একটি সেঞ্চুরি এবং ১৩টি অর্ধশত রানের ইনিংস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort