মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২.৫১ পিএম
  • ৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে নারীসহ তিন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম, এবং পশ্চিম মাসদাইরের রাসেল। এছাড়া ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় ছিল। রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort