রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

পরিপূর্ণ চমক

  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১০.১৩ এএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

বিয়ে করে আলোচনায় এসেছিলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে চমক ও তার স্বামী এর আগে কয়টি বিয়ে করেছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে ভীষণ বিরক্ত হয়েছেন এই অভিনেত্রী। তাই এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন চমক।

জানিয়েছেন, এটি তার প্রথম বিয়ে। তবে এর আগে সিরিয়াস প্রেম ছিল অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে চমক বলেন, ‘সবাই এতকিছু লিখছিল, এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। এটা তো আমার একান্ত ব্যক্তিগত। আমরা একসঙ্গে আছি। আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি, তারপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু। এটা ঠিক, আমার একটা সিরিয়াস প্রেম ছিল। এরপর আরও দুই-তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি।’ অভিনেত্রী আরও বলেন, ‘কেউ হাজার কোটি টাকার মালিক, কিন্তু মানুষ ঠিক না হলে ক্যামনে কি! এর আগে আমি একজন অসম্ভব ধনীর সঙ্গে ডেট করেছিলাম। কিন্তু তখন সুখী হতে পারিনি। ওর সঙ্গে আমার মনে হয়েছে, আমি হ্যাপি, পরিপূর্ণ।’ বিয়ের পর চমকের স্বামীকে ধনকুবেরও ভেবেছিলেন অনেকেই।

সেই প্রসঙ্গ টেনে চমক বলেন, বিয়ের পর সবাই বলছিল যে, আমার স্বামী ধনকুবের। কিন্তু বিশ্বাস করেন, আমার স্বামীর চেয়ে বেশি আয় করি আমি। আর তা ছাড়া আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কী এসে যায়, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার আসলে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতেই ভালো লাগে। চমক অভিনীত উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো-‘হায়দার’, ‘হাউজ নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort