রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৩.০৪ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না পেয়ে কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন পাষণ্ড স্বামী।

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে রোববার ভোরে চিকিৎসাধীন মারা গেলেন রোজিনা আক্তার (৩৭) নামে ওই গৃহবধূ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শওকত জামিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোজিনা আক্তার রোববার ভোর ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন। এ হাসপাতালেই তিনি ২৭ মার্চ থেকে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার গাজীপুর গ্রামের জহিরুল ইসলাম (৩৯) নামে এক মাদকসেবী ২৭ মার্চ তার স্ত্রী রোজিনা আক্তারকে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেয়। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রতিদিনের মতো ২৭ মার্চ গার্মেন্টের ছুটির পর তার স্ত্রী সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় গেলে রোজিনা আক্তারের স্বামী জহিরুল ইসলাম মাদক কেনার জন্য টাকা চান।

টাকা না দেওয়ায় বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি স্ত্রীর শরীরে আগুন ধরিয়ে দেন। গত ২৯ মার্চ গভীর রাতে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে র্যাব ১১-এর সদস্যরা জহিরুলকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় রোজিনার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort