বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি

নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে মমর বিবাহবিচ্ছেদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৪.১২ এএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

৪ বছর সংসার করার পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পরই মম ও শিহাব শাহীনের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

তবে বিয়ের খবর সামনে আসার পরের বছরই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। কিন্তু সেই গুঞ্জন নিয়ে দুজনের কেউই এতোদিন মুখ খোলেননি।

অবশেষে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) বিচ্ছেদের খবরটি মম ও শিহাব শাহীন দুজনেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

 

গণমাধ্যমকে মম বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে। অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

গণমাধ্যমকে শিহাব শাহীন বলেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

 

২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি মমর তৃতীয় বিয়ে হলেও শাহীনের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে। তারও আগে হাবিব নামের একজনের সঙ্গে বিয়ে হয়েছিল মমর। সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort