শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নির্বাচন করছেন না পরী মণি, জানালেন কারণ

  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৩.৩৬ এএম
  • ৫১৯ বার পড়া হয়েছে

বিয়ে-অন্তঃসত্ত্বার সংবাদের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে ফের আলোচনায় এসেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণি । কথা ছিল, ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন তিনি। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন পরী মণি। শনিবার দুপুরে গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছে পরীর স্বামী শরিফুল রাজ।

শরিফুল রাজ বলেন, ‘শারীরিক পরিস্থিতি বিবেচনায় পরী মণি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

শিল্পী সমিতির নির্বাচনে পরীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে কি না, এমন প্রশ্নে ইলিয়াস-নিপুণ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, ‘পরী আমাদের জানিয়েছে ব্যাপারটি। আমরা ইসির সঙ্গে কথা বলব। তিনিই বাকি সিদ্ধান্ত নেবেন, যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ।’

এর আগে চলমান মাদক মামলায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ সাময়িক স্থগিত করা হলেও পরী মণির উত্তরে সন্তুষ্ট হয়ে পদ ফিরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort