শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নাসিক নির্বাচনে ৪ মেয়র প্রার্থীর হলফনামা

  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৫.২১ এএম
  • ৫২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপারেশন নির্বাচনে মেয়র প্রার্থী খেলাফত মজলিসের এ বিএম সিরাজুল মামুনের বার্ষিক আয় ৪ লাখ টাকা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসিম উদ্দিনের বার্ষিক আয় ২ লাখ ৯৫ হাজার টাকা, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌসের বার্ষিক আয় ৮ লাখ ৩০ হাজার ৫৮৬ টাকা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ’র বার্ষিক আয় ৩ লাখ ৮০ হাজার টাকা। মনোনয়নপত্রের সাথে জমা দেয়া হলফনামায় তারা এ তথ্য দিয়েছেন।

হলফনামার তথ্যমতে,

এবিএম সিরাজুল মামুন : ইংরেজি সাহিত্যে এমএ পাশ করা এবিএম সিরাজুল মামুনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁ থানায় ২০১৩ ও ২০১৪ সালের চারটি মামলা রয়েছে। সবকটি মামলাই রাষ্ট্রপক্ষের সাক্ষীর জন্য রয়েছে।

অতীতে তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তার বার্ষিক আয় চার লাখ টাকা। নগদ টাকার পরিমাণ ২ লাখ ৫৫ হাজার টাকা। ৯৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের ইলেকট্রনিক সামগ্রী ও ৮০ হাজার টাকা মূল্যমানের আসবাবপত্র রয়েছে।

তার নামে যৌথ মালিকানায় তিনতলা ভবন রয়েছে। ওই ভবনের এক-চতুর্থাংশের মালিক তিনি। তার স্ত্রীর নামে ৫২ তোলা স্বর্ণ রয়েছে। তার কোনো ব্যাংক ঋণ বা দায়দেনা নেই।

মো. জসিম উদ্দিন : প্রকৌশলী মো. জসিম উদ্দিন বিএসসি ডিগ্রিধারী। পেশায় ব্যবসায়ী। তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই ও অতীতেও ছিল না। বছরে তার ব্যবসা থেকে দুই লাখ ৯৫ হাজার টাকা আয় হয়। সম্পদের মধ্যে নিজের নামে ৫.২৫ শতাংশ অকৃষি জমি, একটি নির্মাণাধীন বাড়ি ও স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ রয়েছে। তার কোনো ব্যাংক ঋণ বা দায়দেনা নেই।

মো. রাশেদ ফেরদৌস : চাকরি ও ব্যবসা পেশায় থাকা মো. রাশেদ চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ২৩ হাজার ৮৮৬ টাকা ও চাকরি থেকে আয় ৮ লাখ ৬ হাজার ৭০০ টাকা।

তার স্ত্রীর আয় বছরে তিন লাখ টাকা। তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই ও অতীতেও ছিল না। তার নগদ টাকার পরিমাণ ৫ লাখ ৮ হাজার টাকা ও ব্যাংকে আছে ৪২ হাজার টাকা। তার নামে ৬ দশমিক ১২ শতক কৃষি ও ১ দশমিক ৩৩ শতক অকৃষিজমি আছে।

স্ত্রীর নামে একটি ১০৫০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। এ প্রার্থীর ঋণের পরিমাণ ১১ লাখ ১৫ হাজার টাকা ও তার স্ত্রীর ঋণের পরিমাণ ১০ লাখ ৪৯ হাজার ৫৪৯ টাকা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ : দাওরা/মাস্টার্স পাশ মাওলানা মো. মাছুম বিল্লাহ পেশায় ব্যবসায়ী। তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই ও অতীতেও ছিল না।

তার বার্ষিক আয় ৩ লাখ ৮০ হাজার টাকা ও নগদ টাকা ১৪ লাখ ৭৬ হাজার টাকা। তার ১০ ভরি স্বর্ণ ও এক লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের আসবাবপত্র রয়েছে। তার কোনো ব্যাংক ঋণ বা দায়দেনা নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort