শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহকর্মীর গলাকেটে হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ৪.২৪ এএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় তানিয়া আক্তার (২২) নামে এক গৃহকর্মীকে গলাকেটে হত্যা করা হয়েছে। ধস্তাধস্তির আলামত পাওয়ায় ধর্ষণে ব্যর্থ হয়ে এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের নতুন আইলপাড়ায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। সে তার দুই বোনকে নিয়ে একই এলাকায় ভাড়া থাকতো এবং মানুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তানিয়ার গ্রামে বিয়ে হয়। স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর দুই বোনকে নিয়ে আইলপাড়া ভাড়ায় বসবাস করে আসছে। মানুষের বাড়িতে কাজ শেষে রাতে বাড়ি ফিরছিল। ওইসময় কে বা কারা কেন গলাকেটে হত্যা করেছে জানা যায়নি।
তিনি বলেন, তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে সেই আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাঁকে গলাকেটে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
তিনি আরো বলেন, হত্যাকারী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort