শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ধর্মে-কর্মে মনোযোগী হতে অভিনয় ছাড়লেন এই অভিনেত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ৪.৩৪ এএম
  • ৪০০ বার পড়া হয়েছে

ধর্মে-কর্মে মনোযোগী হতে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী মৌরি সেলিম।

নিজের পরিবারের সদস্যরা ধার্মিক জানিয়ে এ অভিনেত্রী বলেছেন, আর কোনোদিন মিডিয়াতে কাজ করবেন না। পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন এবং ধর্মে-কর্মে মনোযোগী হবেন।

বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান মৌরি।

স্ট্যাটাসে মৌরি লেখেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সব সময় সুস্থ থাকি, ভালো থাকি।’

অভিনয় ছাড়ার কারণ জানাতে গিয়ে মৌরি বলেন, ‘আমার পরিবার খুবই ধার্মিক। তার পরও পরিবারের অমতে মিডিয়ায় কাজ করেছি। তখন পরিবারের শর্ত ছিল শুটিংয়ে পরিবারের কেউ সঙ্গে থাকবেন। পরে তারা দেখেছেন মিডিয়াকে বাইরে থেকে যেভাবে ভাবা হয় ভেতরে তেমন নয়। এখানে কাজের সুন্দর পরিবেশ। তাই পরে আর বাধা দেননি। কিন্তু মিডিয়ার সাম্প্রতিক ঘটনায় আবার পরিবার খুবই বিব্রত হচ্ছে। তাই তারা কাজ করতে না করছে। আমিও তাদের সঙ্গে একমত হয়েছি। অনেক কাজ করেছি। মিডিয়ায় আর কাজ না করলেও চলবে।’

পরিশেষে মৌরি সেলিম বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, শখ থেকে অভিনয়ে এসেছি। যতটা প্রত্যাশা করেছিলাম তার ছেয়ে অনেক বেশি পেয়েছি আমি। এ জন্য মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়ার সহকর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞ। তাদের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা। অনেক দিন ধরেই কাজ করছি না। আমার পরিবারও চায় না। সবকিছু ভেবেই সিদ্ধান্তটা নিলাম। এখন পরিবারকে সময় দেই, নিয়মিত নামাজ পড়ি। একদম সাধারণ জীবন যাপন করছি। ভবিষ্যতেও এমন থাকতে চাই।’

প্রসঙ্গত, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন মৌরি সেলিম। এরপর নাটকেও বেশ পরিচিতি পান। সিনেমায় কাজ করার ভাবনাও ছিল তার। কিন্তু সে স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় জানালেন শোবিজকে। মৌরি সেলিম সর্বশেষ আবু হায়াত মাহমুদের ‘১০০ তে একশো’ ধারাবাহিক নাটকে কাজ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort