রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দেশে ফিরছেন শাকিব খান

  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩.৫৭ এএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরছেন শাকিব খান। এর আগে কখনো এত বেশি সময় তিনি মাতৃভূমি ছেড়ে থাকেননি। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব। জানা গেল, ঈদের আগেই দেশে আসছেন তিনি।

শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল ঢাকায় পা রাখার কথা রয়েছে শাকিবের। মূলত ঈদ উপলক্ষ্যেই তিনি দেশে আসছেন। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে খুব বেশিদিন অবশ্য থাকবেন না। আগামী জুন মাসেই ফের যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন ঢালিউড কিং।

কেননা সেখানেই হতে যাচ্ছে শাকিবের নতুন সিনেমার শুটিং। যেটার নাম ‘রাজকুমার’। হিমেল আশরাফের পরিচালনায় এই সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি। গত ২৮ মার্চ নিজের জন্মদিনে সিনেমার ঘোষণা ও নায়িকার সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেতা।

ইতোমধ্যে শাকিব যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন বলে শোনা যায়। নভেম্বরে সেখানে গিয়েই তিনি আবেদন করেছিলেন। গ্রিন কার্ড পাওয়ার শর্ত হিসেবেই টানা পাঁচ মাস সেখানে অবস্থান করছেন শাকিব।

এদিকে আসন্ন ঈদে দেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত সিনেমাটিতে তার নায়িকা পূজা চেরি। কয়েকদিন আগে এর টিজার প্রকাশ হয়েছে। গতকাল শনিবার (৯ এপ্রিল) উন্মুক্ত করা হয়েছে সিনেমাটির গান ‘জমবে মেলা’। মুক্তি উপলক্ষে এভাবেই চলছে প্রচারণার কাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort