রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিংয়ে ফিরব: তটিনী

  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৪.০৪ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। খুব অল্প সময়ে অভিনয়ের মাধ্যমে আলোচিত হয়েছেন তিনি। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। নাম ঠিক না হওয়া নতুন ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন সানী সানোয়ার। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তটিনী।

সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে মুখ খুলতে নারাজ তটিনী। তিনি বলেন, “আমি মনে করি, যেকোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত। ‘কল্পনা’ দিয়ে ওটিটিতে পা রেখেছিলাম। বেশ প্রশংসিতও হয়েছে কাজটি। এর মধ্যে অনেক কাজের প্রস্তাব পেলেও করিনি। কারণ ওয়েব ফিল্মে কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না। তাই এত দিন ওয়েবে কাজ করা হয়নি।”

এই ওয়েব ফিল্মে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তটিনী বলেন, ‘ওয়েবের কাজগুলো সাধারণত সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে নির্মিত হয়। ভালো কাজের সুযোগ থাকে এখানে। নতুন সিরিজটির গল্প, চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি। তাই রাজি হয়েছি।’

জানা গেছে, আগামী ৫ আগস্ট ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা পেছাতে পারে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে। তবে দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং নাও শুরু হতে পারে। পরিস্থিতি বুঝে কিছুদিন পিছিয়ে যেতে পারে।’

তটিনীর হাতে বেশ কিছু কাজ রয়েছে। এরই মধ্যে রয়েছে— রাফাত মজুমদার রিংকুর ‘ভালোবাসার আদরে’, রুবেল হাসানের ‘বউয়ের বিয়ে’ ও মাসিকুল আলমের নাম ঠিক না হওয়া একটি নাটক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort