শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দুর্বৃত্তদের কবলে, ৯৯৯-এ কল দিয়ে পরিবারসহ রক্ষা পেলেন সালওয়া

  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৪.৪৮ এএম
  • ৪০০ বার পড়া হয়েছে

বাবা-মাকে নিয়ে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। হঠাৎ বখাটেদের খপ্পরে পড়েন চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া। উপায় না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন তিনি। তার সাহায্য প্রার্থনার খবর শুনে ছুটে আসে পুলিশ। আটক করে বখাটেদের। পরে জানা যায়, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য।

বুধবার ২৫ আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। তার আহ্বানে সময়মতো ছুটে এসে রক্ষা করায় ৯৯৯ সেবার প্রতি ধন্যবাদও প্রকাশ করেছেন তিনি।

সালওয়া লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ রইল 999 National Emergency Service ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম।’

তিনি বলেন, আজ রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে আমার আম্মু-আব্বু ছিলেন। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে এলে চারটি বাইকে করে ৪-৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে। তার মধ্যে একটি ছেলে নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি দাবি করে (যা সম্পূর্ণ বনোয়াট)। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বলতে থাকে যে তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে।’

চালককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দাবি করে সালওয়া বলেন, ‘সে রকম কিছুই আসলে হয়নি। একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারাসমেন্ট করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও তাদের নানাভাবে হেনস্তা করে থাকে। আমি তৎক্ষণাৎ 999-এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।’

এই নবাগতা বলেন, ‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। শুভ কামনা রইল জনগণের নিরাপত্তায় নিয়োজিত সব সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা পাশে থাকবে।’

সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রানারআপ ছিলেন। পরে শোবিজে পা রাখেন। এরপর তিনি কাজ করেছেন বিজ্ঞাপনে। বর্তমানে বেশ কয়েকটি সিনেমায়ও কাজ করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort