শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দীপিকার ছবি দেখে হাসছে নেট দুনিয়া!

  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫৩ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বাণিজ্যিক সিনেমায় পেয়েছেন আকাশচুম্বী সাফল্য, আবার বিকল্প ধারাতেও নিজের অভিনয়ের ধার বুঝিয়ে দিয়েছেন একাধিকবার। ফ্যাশন সেন্স নিয়েও প্রশংসা পান অভিনেত্রী।

তবে এবার দীপিকার একটি ফটোশুট নিয়ে চলছে ট্রলের বন্যা। তার পোজ দেখে হেসে খুন নেট দুনিয়া। অনুসারীদের কটাক্ষে ভরে গেছে তার কমেন্ট বক্স।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন দীপিকা। এতে তার পরনে রয়েছে কমলা রঙের মনোকিনি। ছবিগুলো তোলা হয়েছে পানির নিচে। অর্থাৎ কোনো সুইমিং পুলের ভেতরে ডুব দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কখনো কখনো সবচেয়ে নিরাপদ জায়গা হলো পানির নিচে।’

পানির ভেতরে ছবি তোলার ব্যাপারটা ইন্টারেস্টিং বটে। কিন্তু তার পোজ মোটেও পছন্দ হয়নি নেটিজেনের। দীপিকা এমনভাবে বসে এক্সপ্রেশন দিয়েছেন, যেটা সবার হাসি-ঠাট্টার বিষয়ে পরিণত হয়েছে। এক অনুসারী লিখেছেন, ‘এমন লাগছে যেন পায়খানা করতে বসেছে!’ আরেকজন লিখেছেন, ‘পুল নষ্ট করো না, ঘরে বাথরুম আছে না?’

অগণিত নেতিবাচক মন্তব্যের ভিড়ে কিছু প্রশংসাও রয়েছে ভক্তদের। ইতোমধ্যে দীপিকার এই পোস্টে ১৮ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত সিনেমা ‘গেহরাইয়া’। সকুন বাত্রা পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও ধৈর্য্য। মূলত এই সিনেমার প্রচারণার স্বার্থেই পানির নিচে ফটোশুট করেছেন অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort