বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দীঘি এবার হিন্দি গানের মডেল

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ২.০০ পিএম
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ঢাকাই ছবিতে শিশুশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা পাওয়া সেই প্রার্থনা ফারদিন দীঘি বড় হয়েছেন। তিনি আর ছোট্টটি নেই।

রুপালি পর্দায় নায়িকা রূপে হাজির হয়েছেন তিনি। যদিও নায়িকা চরিত্রে অভিনয় করে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি এই অভিনেত্রী।

এবার সেই দীঘিকে নিয়ে জানা গেল, চমকপ্রদ এক খবর। একটি হিন্দি গানের ভিডিওতে মডেল হয়েছেন দীঘি। গানটি প্রকাশিত হবে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে।

গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যানসি ও প্রেম। গত ২৭ আগস্ট এর ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিওর নির্মাতা ইভান মনোয়ার।

ভিডিওতে দীঘির বিপরীতে মডেল হয়েছেন ফারহান খান রিও।

জানা গেছে, শুটিং ও সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

হিন্দি গানের মিউজিক ভিডিওতে মডেল হতে পেরে উচ্ছ্বসিত দীঘি। বললেন, ‘এটা আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা তো আমার প্রিয় শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। তা ছাড়া এত বড় প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হবে, এটাও আনন্দের ব্যাপার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort