শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

দীঘির টিকটক করা নিয়ে প্রযোজকের আপত্তি!

  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৫.২০ এএম
  • ৬২৯ বার পড়া হয়েছে

সিনেমার তরুণ নায়িকা দীঘি। সবে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সেভাবে নজর কাড়তে পারেননি। তবে আগে থেকেই পরিচিতি থাকার সুবাদে তাকে ঘিরে সম্ভাবনার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

দীঘি সিনেমায় অভিনয়ের পাশাপাশি টিকটকে ভিডিও করেন। প্রায়ই তাকে নানারকম গান-সংলাপের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায়। কিন্তু এই টিকটকই তার সিনেমার পথে বাধা হয়ে দাঁড়াল। প্রযোজক তার টিকটক করা নিয়ে আপত্তি তুলেছেন।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘মানব দানব’-এ অভিনয়ের জন্য দীঘিকে প্রস্তাব দেওয়া হয়। যেখানে নায়কের ভূমিকায় থাকছেন কলকাতার বনি সেনগুপ্ত। দীঘির সঙ্গে আলাপ প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত কাজটি তিনি করছেন না।

জানা গেছে, শাপলা মিডিয়ার মালিক সেলিম খান তিনটি শর্ত দিয়েছেন দীঘিকে। সেই শর্তগুলো মানতে না পারায় সিনেমাটিতে থাকছেন না এ অভিনেত্রী।

সংবাদমাধ্যমের কাছে সেলিম খান বলেন, ‘দীঘিকে যে তিনটি শর্ত দেওয়া হয়েছে, তা হলো, পরপর শাপলা মিডিয়ার ৫টি সিনেমায় অভিনয় করতে হবে তাকে। দ্বিতীয় হলো- টিকটক ও ফেসবুকে বেশি ছবি-ভিডিও দেওয়া যাবে না। তৃতীয় শর্ত ছিল- ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতাভ দত্ত ওই সময়েই শিডিউল দিয়েছেন।’

এসব শর্ত মানতে পারেননি দীঘি। সে কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে। যদিও দীঘি জানিয়েছেন, শিডিউল না মেলায় তিনি কাজটি করছেন না।

এদিকে শাপলা মিডিয়ার সূত্রে জানা গেছে, বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে নায়িকা চরিত্রের জন্য নেওয়া হয়েছে শালুক নামের এক নবাগতাকে। যিনি এর আগে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দীঘি নায়িকা হয়েছেন গত বছর। সিনেমার নাম ছিল ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের আরেকটি সিনেমায় দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort