রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

থাকছে চমক, খোলাসা করছেন না মাহি

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৬.৪৬ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

মাহিয়া মাহি ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লাইট, ক্যামেরা, অ্যাকশনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এখন এ সব থেকে দূরে রয়েছেন হার্টথ্রব এই নায়িকা। বতর্মানে স্বামী-সন্তান, রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজেকে ফিট করে খুব শিগগিরই অভিনয়ে ফিরছেন বলে রাইজিংবিডিকে জানান এই নায়িকা। তবে বিষয়টি নিয়ে এখনই খোলাসা করে কিছু বলতে নারাজ মাহি।

মাহি বলেন, ‘নিজেকে ফিট করছি। আগামী অক্টোবরে নতুন কাজ শুরু করবো। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। দর্শক নতুন কিছু দেখতে পাবেন এতুটুক বলতে পারি। তবে এখনই নতুন কাজের বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না। দর্শকদের জন্য চমক রইলো।’

মাহি ভক্তরা নিয়মিত পাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়মিত কাজ করার ক্ষেত্রে এখন একটু বেছে বেছে কাজ করবো। কারণ আগে সিনেমা বেশি করতাম মানবিক কাজ কম করতাম। এখন মানবিক কাজগুলো বেশি করবো। তাছাড়া্ এখন আমার জীবনে ফারিশ আসছে, আমার পরিবার আছে, আমার সিনেমা আমার রাজনীতি জীবন। সবগুলো কাজে নিজেকে সময় দিতে হবে।’

অনেক সময় বিয়ের পরে পরিবার বা স্বামীর পক্ষ থেকে কাজের ক্ষেত্রে উৎসাহ কম থাকে। আপনার ক্ষেত্রে কেমন হয়েছে? উত্তরে মাহি বলেন, আমার ক্ষেত্রে উল্টো হয়েছে। রাকিব কাজের ক্ষেত্রে অনেক বেশি সাপোর্টিভ।

গত ২৮ মার্চ ছেলে সন্তানের মা হয়েছেন মাহিয়া মাহি। তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে বলে জানা গেছে। অন্যদিকে মাহি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort