রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

তুরস্কে স্থানীয়দের মতো ঘুরে বেড়াচ্ছেন ফারিয়া!

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫.০৫ এএম
  • ৪০১ বার পড়া হয়েছে

টিভি পর্দার সফল উপস্থাপক ছিলেন। এখন তিনি সিনেমার জনপ্রিয় নায়িকা। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে পা গলান। এরপর দুই বাংলার শীর্ষ তারকাদের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন। পেয়েছেন তারকা খ্যাতি। সবশেষ ‘অপারেশন সুন্দরবন’ দিয়েও ভক্তদের নজর কাড়েন।

সিনেমার শুটিং, স্টেজ পারফরমেন্স, বিজ্ঞাপনচিত্র-সব মিলিয়ে আজকাল নুসরাত ফারিয়াকে বেশ ব্যস্তই থাকতে হয়। ব্যস্ত জীবন থেকে একটু ছুটি কাটাতেই ১৮ অক্টোবর রাতে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পারফর্ম শেষে তুরস্কে উড়াল দেন এই নায়িকা।

কাজিনদের সঙ্গে এখন দেশটির নানা দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন ফারিয়া। নিচ্ছেন সেখানকার চমকপ্রদ সব খাবারের স্বাদ।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা পোস্টকে ফারিয়া বললেন, “আমার কাজিনরা থাকে এখানে। আমি ওদের সঙ্গে ছুটি কাটাতে এসেছি। সর্বশেষ তিন-চার মাস ‘ভয়’, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি, বিজ্ঞাপনের শুটিংসহ আরও নানান ব্যস্ততার মধ্যে কেটেছে। সপ্তাহ খানেকের ছুটি পেয়েই এখানে ঘুরতে চলে এসেছি।”

এই নায়িকা আরও যোগ করেন, ‘এ নিয়ে দ্বিতীয়বার আমি তুর্কিতে এসেছি। মজার বিষয় হলো কাজিনরা থাকায় এখানে নিজেকে একদমই পর্যটক মনে হচ্ছে না। স্থানীয়দের মতো ঘুরে বেড়াচ্ছি। যা আমি খুব উপভোগও করছি।’

আগামী ২৭ অক্টোবর সকালে ঢাকায় ফিরবেন বলেও জানান নুসরাত ফারিয়া। তারপরই ‘বিবাহ অভিযান-২’ সিনেমার কাজ শুরু করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort