শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

তানভীন সুইটির অন্যরকম অর্জন

  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৪.৩১ এএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত তানভীন সুইটি। টিভি নাটকের কাজেই বেশি ব্যস্ত থাকেন তিনি। তবে মঞ্চ নাটকেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। নাট্যদল থিয়েটারের ব্যানারে ‘মুক্তি’ নাটকটিতে তিনি নিয়মিত অভিনয় করেন। এ নাটকটির সঙ্গে সম্প্রতি ১৭ বছর ধরে নিয়মিত অভিনয় করার বিরল এক অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। গত ৫ নভেম্বর নাটকটি মঞ্চে আসার ১৭ বছর পূর্ণ হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, এটি আমার অভিনয় জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমি আপ্লুত। সবাই দোয়া করবেন যেন সামনের সময়গুলোতেও নাটকটির প্রদর্শনীতে অভিনয় করতে পারি। এদিকে একই দলের নতুন নাটক ‘যামিনী না যেতে’ অভিনয় করছেন তিনি। নাটকটি নির্দেশনা দিচ্ছেন রামেন্দু মজুমদার ও ত্রপা মজুমদার। অনলাইনে এটির মহড়া চলছে।

এতে অভিনয় প্রসঙ্গে সুইটি বলেন, নতুন এ নাটকের গল্পও চমৎকার। এতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। এ নাটকের একজন অভিনয়শিল্পী হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই কাজ করছি।

এসবের পাশাপাশি জাহিদ হাসানের পরিচালনায় ‘পিছুটান’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এটির প্রচার শেষ হয়েছে। অভিনয়ের পাশাপাশি পাঁচ বছর পর টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় ফিরছেন এই অভিনেত্রী। পারিবারিক কিছু বিষয় নিয়ে একটি রিয়েলিটি শো তৈরি করছে আরটিভি। সেই রিয়েলিটি শোয়ের উপস্থাপনা করছেন সুইটি। টিভি বিজ্ঞাপনেও এখন সরব উপস্থিতি রয়েছে সুইটির। কিছুদিন আগে শামীম আহম্মেদ রনির পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’-এর কাজ শেষ করেছেন। অভিনয়ের পাশাপাশি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হয়ে রাজনৈতিক কর্মসূচিতেও ব্যস্ততা রয়েছে তানভীন সুইটির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort