রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ঠোঁট সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৩.৪৩ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজেকে আরো আকর্ষণীয় করার জন্য অনেকেই সার্জারির সাহায্য নিয়ে থাকেন। বিশেষ করে শোবিজ তারকারা সৌন্দর্য সচেতন বেশি। সার্জারি করার ঘটনা শোবিজ অঙ্গনে নতুন কিছু নয়। বিভিন্ন সময়েই শরীরের নির্দিষ্ট কোনো একটি অঙ্গ আকর্ষণীয় করে তুলতে অস্ত্রোপচার করে থাকেন তারা।

ঢালিউডে বেশ কয়েকবার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরেও এই গুঞ্জন ডালপালা মেলেছে। এই নায়িকা তার ঠোঁটে সার্জারি করিয়েছেন, এমন খবরও বছর খানেক আগেই চাউর হয় শোবিজ পাড়ায়। সে সময় বিষয়টি নিয়ে কথা না বললেও সম্প্রতি সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন অপু বিশ্বাস। শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন।

অপু বলেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’

নায়িকার ভাষ্য, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো।’

মা হওয়ার পরে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন অপু। সে সময় তার মেদ ও ফিট থাকা নিয়েও নানা কটাক্ষ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সমালোচনা পাশ কাটিয়ে আবারও কাজে ফিরেছেন নায়িকা।

অপু বলেন, ‘অনেকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল যে, অপু বিশ্বাস আর কাজে ফিরতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন এতোটা ব্যস্ত, বোঝাতে পারবো না।’

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে, ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা করেন অপু বিশ্বাস। মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort