মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

ছোটবেলার পূজার আনন্দ আর হবে না : মিম

  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৪.১১ এএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিশেষ এই দিনটিতে পরিবার-পরিজনদের নিয়ে আনন্দে কাটান হিন্দু ধর্মাবলম্বীরা। শোবিজ তারকাও এর বাইরে নন। জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছোটবেলা থেকে বাবা-মায়ের সঙ্গে পূজা উদযাপন করে আসছেন। তবে এবার প্রথমবার বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন। স্বামী সনি পোদ্দারের পরিবারের সঙ্গে শ্বশুবাড়িতে পূজা উদযাপন করবেন বলে জানান মিম।

এ প্রসঙ্গে মিম বলেন, সব সময় মা-বাবার সঙ্গে পূজার ছুটি কাটিয়েছি। পূজায় আনন্দ করেছি। কিন্তু এবার তারা কাছে নেই। ভীষণ মিস করব তাদের। মা-বাবা কানাডায় আছেন। কয়েক মাস সেখানে থাকবেন। সে জন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের কথা।

ছোটবেলার পূজার আনন্দ অনেক মজার ছিলো উল্লেখ করে মিম বলেন, ছোটবেলার পূজার আনন্দ আর হবে না। জীবনে একবারই আসে এমন আনন্দ। ছোটবেলায় শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না, ভিড় জমে যায়। মানুষ সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সে জন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে।

মিম অভিনীত সবশেষ ‘অন্তর্জাল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মানুষ’। এতে টলিউড সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort