রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ছেলেকে সাক্ষী রেখে বাগদান সারলেন অভিনেত্রী

  • আপডেট সময় শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.৩৪ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

ছেলেকে সাক্ষী রেখে বাগদান সারলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। পরিচালক রাতুল মুখার্জির সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর কয়েক দিন আগে আংটি বদল করেন এই অভিনেত্রী।

পুত্র রিয়ান ও প্রেমিক রাতুলের সঙ্গে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে একটি গির্জায় আংটি বদল করেন রূপাঞ্জনা। তারই কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সব কটি ছবিতে দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছে রাতুল-রূপাঞ্জনাকে। একটি ছবিতে পুত্র রিয়ান ও হবু বর রাতুলের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই অভিনেত্রী।

এসব ছবির ক্যাপশনে রূপাঞ্জনা লিখেছেন— ‘সত্যিকারের ভালোবাসার গল্প কখনো শেষ হয় না। একসঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু। আংটি বদল। এনগেজড।’

 

২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র। দু’জনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র রিয়ান। তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। ২০১৮ সালে ডিভোর্সের পথে হাঁটেন টালিগঞ্জের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে প্রাক্তন স্বামীর প্রতি কোনো ক্ষোভ নেই রূপাঞ্জনার। কিন্তু দাম্পত্যে জীবনে সুখী ছিলেন না, এজন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

প্রথম সংসার ভাঙার পর ছেলে রিয়ানের সঙ্গে একা থাকতে শুরু করেন রূপাঞ্জনা। মাঝে ‘এ আমার গুরুদক্ষিণা’খ্যাত বিশ্বরূপ ব্যানার্জির সঙ্গে তার নাম জড়িয়েছিল। কিন্তু বিষয়টি স্বীকার করেননি এই দুই তারকা। এ খবরের সত্যতাও জানা যায়নি।

 

তবে রাতুল মুখার্জির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন রূপাঞ্জনা মিত্র। বয়সে এ অভিনেত্রীর চেয়ে ছয় বছরের ছোট রাতুল। আর এ নিয়ে অনেক সমালোচনা চলছে। যদিও দুই তারকা নিন্দুকদের কথাকে মোটেও পাত্তা দেন না।

এর আগে এক সাক্ষাৎকারে রূপাঞ্জনা মিত্র বলেছিলেন— ‘আমি মিষ্টি একটি সম্পর্কে রয়েছি। এই সম্পর্ক আমার কাছে খুবই বিশেষ। রাতুল এবং আমার বয়সের ফারাক রয়েছে ঠিকই। তবে বয়স অনুপাতে ও অনেক ম্যাচিওর। এই সম্পর্ক পূর্ণতা পাক সেটা আমি চাই। বিয়ে করতেও আমার আপত্তি নেই।’

 

অন্যদিকে রাতুল বলেছিলেন, ‘আমরা চার-পাঁচ বছর ধরে সম্পর্কে আছি। আমরা সুখী। সর্বোপরি আমরা ভালো বন্ধু। সে কারণেই হয়তো সম্পর্কটা টিকে আছে।’

‘পালক’ সিনেমার মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় রাতুল মুখার্জির। এ সিনেমায় শাশ্বত চ্যাটার্জি ও রূপাঞ্জনা মিত্র প্রধান চরিত্রে দেখা যায়। ‘বাঘ বন্দি খেলা’ শিরোনামের টিভি সিরিয়ালে যুক্ত ছিলেন রাতুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort