রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ছবির প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৯.০৩ এএম
  • ১৩১ বার পড়া হয়েছে

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যিনি ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন। রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত। তার নানা মন্তব্য উঠে আসে শিরোনামে।

এবার নতুন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচারে এসে বিস্ফোরক মন্তব্য করলেন এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা তার রাজনীতি ও অভিনয় জীবনের দ্বৈত ভূমিকার ভারসাম্য রক্ষার লড়াই নিয়ে নানা কথা প্রকাশ করেছেন।

এ বলিউড কুইন বলেন, ‘একজন সাংসদ হলে তাকে অনেকটা দায়িত্ব নিতে হয়, বলা ভাল অনেক মানুষের দায়িত্ব নিতে হয়। আমি যে লোকসভার সাংসদ সেখানে বন্যা হয়েছে, তাই সব জায়গায় যেতে হচ্ছে। আমাকে হিমাচল যেতে হবে এবং দেখতে হবে যে সব কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা। এতে ছবির কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। আমার অনেক প্রজেক্ট আটকে আছে। চেষ্টা করেও শুটিং শুরু করতে পারছি না।’

কঙ্গনার নতুন ছবি ‘ইমার্জেন্সি’তে তাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যেতে চলেছে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত অত্যন্ত বিতর্কিত ২১ মাসের সময়কালকে এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।

সেই সময় ভারত জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তিনি জরুরি অবস্থাকে ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হিসেবে তুলে ধরা হবে ছবির গল্পে। ওই সাক্ষাৎকারে তিনি এই ছবিকে শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ইমার্জেন্সি’।

উল্লেখ্য, কঙ্গনা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। পাঁচবার ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাকে বলিউডের রানি বলা হয়। বিভিন্ন সময় বির্তকের কারণে সংবাদ শিরোনামে এসেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort