রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

চুম্বনে আপত্তি নেই সামান্থার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৩.৫৯ এএম
  • ৪৩৮ বার পড়া হয়েছে

বিবাহবিচ্ছেদের পর নিজেকে আরও সাহসী রূপে হাজির করছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে খোলামেলা রূপে নেচে কাঁপন ধরিয়েছেন দর্শক হৃদয়ে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও তাকে এখন সাহসী অবয়বে দেখা যায়।

এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন সামান্থা। সিনেমার প্রয়োজনে এখন চুম্বন খেতেও রাজি তিনি। শুধু তাই নয়, পর্দায় বিকিনি পরেও অভিনয় করতে আপত্তি নেই তার।

সামান্থা ইতোপূর্বে বলিউডের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। যেটার নাম ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। সেখানে তার দুর্দান্ত অভিনয় প্রশংসিত হয়। এরপর থেকেই শোনা যাচ্ছিল, হিন্দি সিনেমায় অভিষেক হতে পারে তার। যদিও সামান্থা নিজে কখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

সামান্থার ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘বলিউড থেকে যেসব সিনেমায় অভিনয়ের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর বিষয়বস্তু পছন্দ হচ্ছে না তার। এজন্যই তিনি এখনো কোনো হিন্দি সিনেমায় যুক্ত হননি। ভালো প্রজেক্ট পেলে তবেই মুম্বাই ইন্ডাস্ট্রিতে নাম লেখাবেন তিনি। প্রয়োজনে পর্দায় বিকিনি পরা ও চুম্বন দৃশ্যে অভিনয় করতেও রাজি সামান্থা।’

সামান্থার পরিকল্পনা রয়েছে বলিউডের বড় তারকাদের সঙ্গে কাজ করার। যাতে নিজেক বৃহৎ পরিসরে মেলে ধরতে পারেন।

উল্লেখ্য, তেলেগু সিনেমার তারকা সামান্থা বিয়ে করেছিলেন সহশিল্পী নাগা চৈতন্যকে। ২০১৭ সালে বিয়ের পর গত বছরই তারা বিবাহবিচ্ছেদ করেন। শোনা যায়, সিনেমার পর্দায় সামান্থার খোলামেলা রূপে অভিনয়ের কারণেই তাদের সংসার ভেঙেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort