শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

গল্প শুনে রক্তচাপ বেড়ে গেছে তাপসী পান্নুর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৩.৩৭ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

২০২১ সালের ২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিলো ‘হাসিন দিলরুবা’ সিনেমাটি। যেখানে রানি কাশ্যপ সাক্সেনা নামের চরিত্রে রূপ-শরীরী আবেদন ছড়িয়েছিলেন তাপসী পান্নু। রোম্যান্টিক-থ্রিলার ঘরানার ছবিটি দর্শকের বিপুল সাড়া পায়।

বছর দেড়েক পর ঘোষণা এলো, ‘হাসিন দিলরুবা’ হয়ে পর্দায় ফিরছেন তাপসী। সিকুয়েলটির নাম দেওয়া হয়েছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’।

বুধবার (১১ জানুয়ারি) একটি পোস্টার শেয়ার করে সুখবরটি দিয়েছেন অভিনেত্রী।

পোস্টারে দেখা যায়, নৌকায় বসে জলে ভাসতে ভাসতে তাজমহলের দিকে যাচ্ছেন তাপসী। তার পরনে লাল শাড়ির সঙ্গে কালো স্লিভ-ব্যাকলেস ব্লাউজ। পোস্টারের ক্যাপশনে তাপসী বলেছেন, ‘এক নতুন শহরে, আরও একবার বিশৃঙ্খলা করতে আসছে আমাদের হাসিন দিলরুবা।’

তাপসী পান্নু জানান, এবারের সিনেমাটির গল্প আরও বেশি চমকপ্রদ। এমনকি গল্প শুনে তার রক্তচাপ পর্যন্ত বেড়ে গিয়েছিলো! সেজন্য লেখক কনিকা ধিলনের কাছে আর্জি জানিয়েছেন, যেন একটু রয়েসয়ে গল্প লেখেন।

গল্প শুনে রক্তচাপ বেড়ে গেছে তাপসী পান্নুর
‘হাসিন দিলরুবা’ সিনেমার মতো এটাতেও তাপসীর সঙ্গে থাকছেন বিক্রান্ত মাসে। কিছুদিন আগেই অভিনেতা নয়া কিস্তির ইঙ্গিত দিয়েছিলেন। এবার পোস্টারসমেত এসে গেছে অফিসিয়াল ঘোষণা। এখন কেবল শুটিং শেষে মুক্তির অপেক্ষা।

প্রথম সিনেমাটি বিনিল ম্যাথিউ পরিচালনা করলেও এটি বানাচ্ছেন জয়প্রদ দেসাই। প্রযোজনায় আনন্দ এল রাই ও হিমাংসু শর্মা। এটি সিনেমা হলে নাকি ওটিটিতে মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত করা হয়নি।

‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছাড়াও তাপসীর হাতে রয়েছে ‘ডানকি’ সিনেমার কাজ। রাজকুমার হিরানির নির্মাণে এতে তিনি অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort