শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কয়েক মাসেই বুঝেছেন, অবশেষে শ্রাবন্তীর ‘আফসোস’

  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৪.১২ এএম
  • ৪০০ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্ক ও বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই। এর মাঝে রাজনীতির ময়দানে পা রেখে সে কৌতূহলে ভিন্নমাত্রা যোগ করেন। অবশ্য রূপালি পর্দার সুপার হিট এ নায়িকা রাজনীতিতে সুপার ফ্লপ হয়েছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়ে লজ্জাজনকভাবে হেরে গিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ নায়িকার হঠা঳ রং বদলে বিজেপিতে যোগদান ভালোভাবে নেয়নি ভারতীয়রা। এটাই তার ভরাডুবির কারণ বলে জানিয়েছেন অনেকেই। তবে এসব সমালোচনায় কখনোই কান দেননি শ্রাবন্তী।

কিন্তু সেভাবে না বললেও রাজনীতিতে যুক্ত হওয়াকে আফসোস হিসেবেই উল্লেখ করলেন তিনি। তিনি জানিয়েছেন, একটু দেরিতে হলেও বুঝতে পেরেছেন রাজনীতি তার জন্য নয়। অভিনয়টাই তার কাজ করার আসল ক্ষেত্র ও দক্ষতা দেখানোর জায়গা।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশ, মঙ্গলবার উত্তর কলকাতায় জনপ্রিয় টালিউড অভিনেতা দেব অধিকারী প্রযোজিত ‘কিশমিশ’ ছবির ক্যামিও চরিত্রের শুটিং-এ এসেছিলেন শ্রাবন্তী। আর সেখানেই শ্রাবন্তী মুখোমুখি হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুর সঙ্গে।

দুই অভিনেত্রী এক জায়গায় হতেই মনের কথা চেপে রাখতে পারেননি শ্রাবন্তী। অঞ্জনাকে বলেছেন তিনি, রাজনীতি আমার জন্য নয়। কয়েক মাসেই এটা বুঝেছি। তাই নিজের ছেড়ে যাওয়া সাম্রাজ্য অভিনয় জগতে ফিরে এসেছি।আবারও মন দিয়েছি অভিনয়ে।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কিশমিশ’ ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী হিসেবেই। মঙ্গলবার শুটিং শেষে কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘প্রতি বছর দিদি (মমতা বন্ধোপাধ্যায়) আমার জন্মদিন মনে রাখেন। আশীর্বাদ জানান, উপহার পাঠান। এ বছরেও তার ভুল হয়নি। দিদি চিঠিতে শুভেচ্ছা জানিয়েছেন। এর থেকে বড় সম্মান আর কী হতে পারে?’

স্বামী রোশন সিংকে নিয়ে করা সব প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ঝিনুকের আইসিএসসি পরীক্ষায় পাশ করা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে এ অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort