রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে শ্রাবন্তী, নেটিজেনদের নোংরা ইঙ্গিত

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ৪.১১ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

বিতর্ক-নিন্দা যেন পিছুই ছাড়ছে না টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। কখনো বিচ্ছেদ নিয়ে, কখনো নতুন প্রেম আবার কখনো পোশাক ইস্যুতে নেটিজেনদের আক্রমণের শিকার হন তিনি। যদিও এসবে পাত্তা দেন না অভিনেত্রী। তার মতে, যাদের কাজ নেই, তারাই সোশ্যাল মিডিয়ায় ট্রল করে বেড়ায়।

এদিকে সম্প্রতি নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন শ্রাবন্তী। যেখানে তার সঙ্গে আছেন এক কৃষ্ণাঙ্গ মডেল। যার নাম ইদ্রিস ভার্গো। ওই মডেলই শ্রাবন্তীর সঙ্গে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে লিখেছেন, ‘আমার প্রথম বলিউড প্রজেক্ট, সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে।’

শ্রাবন্তী ও ইদ্রিস ভার্গোর এই ছবির নিচে নোংরা মন্তব্যের ছড়াছড়ি। অধিকাংশ মন্তব্যেই যৌন ইঙ্গিত করেছে অনুসারীরা। তবে কেউ কেউ আবার ইদ্রিসের ক্যাপশন শুধরে দেয়ার চেষ্টা করেছেন। তাদের দাবি, এটা বলিউড প্রজেক্ট নয়, টলিউড প্রজেক্ট হবে।

নতুন এই সিনেমার শুটিং চলছে লন্ডনে। সেখান থেকে শ্রাবন্তী নিজেও ছবি শেয়ার করছেন। যদিও খোলাসা করেননি কিছুই। তবে ইদ্রিস ভার্গোর পোস্টের পর বিষয়টি চর্চায় উঠে এসেছে।

জানা গেছে, ইদ্রিস ভার্গো একজন পেশাদার বক্সার। এর পাশাপাশি মডেলিং, অভিনয় করেন। তিনি ও শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন ক্রুশল আহুজা ও দিতিপ্রিয়া রায় প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসকে মুভিজ।

শ্রাবন্তীকে সম্প্রতি বড় পর্দায় দেখা গেছে ‘ভয় পেও না’য়। যেখানে তিনি জুটি বেঁধেছেন ওম সাহানির সঙ্গে। সিনেমাটি খুব একটা সাড়া পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort