রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কুরুচিপূর্ণ মন্তব্যের কড়া জবাব দিলেন ভাবনা

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৯.২৩ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

ছোট ও বড়পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরব তিনি। সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন সময় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। মাঝে মধ্যে এর জবাবও দিয়েছেন। আবারও অশ্লীল মন্তব্যের কড়া জবাব দিলেন এই অভিনেত্রী।
ভাবনা তার ছবিসহ একটি সাক্ষাৎকার ফেসবুকে শেয়ার করেন। সেখানে ‘মামুন মিয়া’ নামে একটি আইডি থেকে মন্তব্য করা হয় ‘আরো একটু নিচু হয়ে বসলে ভালো লাগতো’। এরপরই সেই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ভাবনা তার ফেসবুক পেজে মামুন মিয়াকে ট্যাগ করে একটি পোস্ট দেন।

ক্যাপশনে ভাবনা লেখেন: এইসব মানুষদের অনেক লাইম লাইট দরকার। ‘মামুন মিয়া’ সে তার ফেসবুকে লিখে রেখেছে ‘ডিজিটাল ক্রিয়েটর’। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার সে কেমন কমেন্ট করেন।

এরপরই নিন্দার ঝড় বইতে থাকে সেই পোস্টে মন্তব্যের ঘরে। যদিও অশ্লীল ইঙ্গিত করা সেই মামুন মিয়া এখনও সেই পোস্টে কোনো মন্তব্য করেননি।

এর আগেও বিভিন্ন সময় কটাক্ষের শিকার হয়েছেন ভাবনা। স্লিভলেস ব্লাউজ পরে বইমেলায় গিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। নেটিজেনদের এসব মন্তব্যের জবাব দিতে ভুল করেননি তিনি।

ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমা রয়েছে। তিনি কাজ শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort