রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কলকাতা থেকে ফিরেই সুখবর দিলেন নুসরাত ফারিয়া

  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২, ৪.০০ এএম
  • ২৯২ বার পড়া হয়েছে

সপ্তাহ তিনেক আগে কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া। রোববার (৬ মার্চ) ফিরেছেন দেশে। আর ফিরেই দিয়েছেন সুখবর। জানালেন, কলকাতায় যে সিনেমায় কাজ করেছেন, সেটা কেবল বাংলায় নয়, মুক্তি পাবে হিন্দি ভাষায়ও।

সিনেমাটির নাম ‘রকস্টার’। এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনায় শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। সিনেমাটিতে ফারিয়া জুটি বেঁধেছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে। এতে রকস্টারের ভূমিকায় আছেন যশ, আর ফারিয়া থাকছেন তার ভক্তের চরিত্রে।

নতুন এই সিনেমায় কাজ করে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। বললেন, ‘টানা কাজটা শেষ করেছি। আনন্দ লাগছে। প্রায় তিন সপ্তাহ পর ঢাকায় ফিরেছি। এটাও বড় আনন্দ। আর আরেকটা খবর হলো, সিনেমাটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে।’
সিনেমাটির গল্প মিউজিক নির্ভর হলেও এখানে আছে প্রতিশোধের প্রেক্ষাপট। নির্মাতা অংশুমান প্রত্যুষ বলেছেন, ‘ভক্ত ও রকস্টারের গল্প এটি। কীভাবে দুজনের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, সেটিই দেখানো হবে। এখানে আছে প্রতিশোধের গল্প।’

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও কোনোটি মুক্তি পায়নি। তবে উপহার দিয়েছেন মিউজিক ভিডিও। নিজের কণ্ঠে গান গেয়ে এ পর্যন্ত তিনটি গান প্রকাশ করেছেন ফারিয়া। সেগুলো ব্যাপক সাড়াও পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort