রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

এবার বিতর্কের মুখে ‘হাওয়া’র নায়িকা তুষি

  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪.১৬ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

দেশের সিনেমায় ঝড় বইয়ে দিচ্ছে ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকে টানা হাউজফুল যাচ্ছে। গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে এটি। এখনো অধিকাংশ সিনেমা হলে চলছে টিকিট সংকট। দুই-তিনদিন আগে টিকিট সংগ্রহ করে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।

সাফল্যের মাঝে ‘হাওয়া’র গায়ে কিছু বিতর্কও লেগেছে। এতে অভিনয় করা শিল্পীদের একাধিক মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে। প্রথমে সিনেমাটির পরিবেশক, জাজের কর্ণধার আব্দুল আজিজের একটি মন্তব্য বিতর্কের জন্ম দেয়। এরপর ক্রমান্বয়ে বিতর্কে পড়েন ‘হাওয়া’র অভিনেতা চঞ্চল চৌধুরী, সুমন আনোয়ার প্রমুখ।

এবার বিতর্কের স্রোতে গা ভাসালেন ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষি। সিনেমাটিতে ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা পচ্ছেন তিনি। কিন্তু সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় একটি মন্তব্য করে পড়েছেন বিপাকে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় ‘হাওয়া’ সিনেমার টিম শ্যামলী স্কয়ারে যায় দর্শক প্রতিক্রিয়া দেখার জন্য। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন নাজিফা তুষি। কিন্তু কথা বলার আগে তিনি পাশে থাকা ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ সিনেমার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেন। কেবল নিজের সিনেমা ‘হাওয়া’র পোস্টারের সামনে দাঁড়িয়েই তিনি কথা বলবেন বলে জানান।

যদিও বিষয়টা খুব অস্বাভাবিক নয়। নিজের সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়াতে দোষের কিছু নেই। তবে তুষির এমন কাণ্ড সহজভাবে নেয়নি নেটিজেনরা। ফেসবুকের বিভিন্ন গ্রুপ-পেজে তার ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই তুষির এমন কাণ্ডের তীব্র সমালোচনা করছেন।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে বইমেলায় গিয়ে বিতর্কে পড়েছিলেন নাজিফা তুষি। স্বাস্থ্যবিধি না মেনে মেলায় প্রবেশের কারণে তাকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ওই সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান তুষি। এমনকি জরিমানাকে ‘হেনস্তা’ বলেও দাবি করেছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort