রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

এবার দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন মালাইকা

  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৩.৪৪ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ খান। ৫৬ বছর বয়সী আরবাজের সঙ্গে ৩৩ বছর বয়সী জর্জিয়া লিভ-ইন সম্পর্কে ছিলেন। বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জনও বহুবার চাউর হয়েছে। কিন্তু গত বছর ভেঙে যায় এ সম্পর্ক। অতীত ভুলে কয়েক দিন আগে বলিউডের হেয়ারস্টাইলিস্ট শুরা খানকে বিয়ে করেছেন আরবাজ।

আরবাজের বিয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন মালাইকা। কারণ ব্যক্তিগত জীবনে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। নেটিজেনদের প্রশ্ন, এবার কি প্রিয় মানুষকে বিয়ে করবেন মালাইকা?

এদিকে একটি রিয়েলিটি শোয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন মালাইকা। এসময় তিনি বলেন, ‘কেউ যদি বলে তবে শতভাগ নিশ্চিত বিয়ে করব।’ কথার পিঠে সঞ্চালক ফারাহ খান বলেন, বলার মতো মানুষ তো অনেক আছে। এরপর ব্যাখ্যা করে মালাইকা বলেন, ‘কেউ বিয়ে করতে চাইলে করব।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

অনেকদিন ধরেই গুঞ্জন— তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort