রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

এবার ঈদে চমক দেখাবেন বুবলী

  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৩.৫৫ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

শবনম বুবলী ঈদের সিনেমা ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে চলচ্চিত্রে পা রেখেছিলেন। আসন্ন রোজার ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। এবারো প্রেক্ষাগৃহে মুক্তির জন্য দুই সিনেমা নিয়ে প্রস্তুত বুবলী। একটি মিশুক মনি পরিচালতি ‘দেয়ালের দেশ’, অন্যটি জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’। দুটি সিনেমাতেই সাফল্য পেতে চান বুবলী।

দেয়ালের দেশ সিনেমায় বুবলীর নায়ক শরিফুল রাজ। এই প্রথম রাজের সঙ্গে পর্দায় জুটি বাঁধলেন বুবলী। মুক্তি উপলক্ষে এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার দুটি পোস্টার। দুটি পোস্টারেই রহস্যের ছাপ রেখেছেন নির্মাতা।

প্রথম পোস্টারে দেখা গেছে, লাশঘরের ফ্রিজারে বুবলীর লাশ। পাশেই বসে আছেন শরিফুল রাজ। পরের পোস্টারে শবনম বুবলী ও শরিফুল রাজ বসে আছেন সমান্তরালে। দুজনেরই অর্ধেক শরীর দেখানো হয়েছে। হুইলচেয়ারে বসা বুবলীর পরনে লাল শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলি ফুলের মালা।

দেয়ালের দেশ সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি, ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এ সিনেমাটা তার ব্যতিক্রম। গল্পটা আসলেই ভিন্ন আঙ্গিকের। ক্যারিয়ারের শুরু থেকে বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে কাজ করেছি। আর এ সিনেমায় আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হয়েছে। এ বিষয়ে আমার পরিচালক এবং সহশিল্পীরা দারুণভাবে সহায়তা করেছেন।’

অন্যদিকে, প্রেমের গল্প নিয়ে জসিম উদ্দিন জাকির বানিয়েছেন মায়া: দ্য লাভ। এ সিনেমায় বুবলীর নায়ক তিনজন। আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। গল্পে দেখা যাবে, বুবলীকে পাগলের মতো ভালোবাসে মিলন; কিন্তু বুবলী ভালোবাসে রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যান বুবলী। এরপর ঘটবে নানা সিনেম্যাটিক ঘটনা।

নির্মাতা জসিম বলেন, ‘ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। তাই মায়া: দ্য লাভ সিনেমাটি রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort