রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘এত ক্যামেরার সামনে এসব বলা যায়?’

  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.২৫ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রেমের সর্ম্পক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন তারা। এবার অনিমেষ আইচ ‘এক বোতল অন্ধকার’ নামে বই প্রকাশ করেন। এই বইটি উৎসর্গ করেন ভাবনাকে।

ভাবনাকে উৎসর্গ করে অনিমেষ লিখেছেন: ‘এই নদীর জল/তোমার চোখের মত ম্লান বেতফল; সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি; এই নদী তুমি। প্রিয় আশনা হাবিব ভাবনাকে।’

 

সম্প্রতি এক অনুষ্ঠানে ভাবনাকে প্রশ্ন করা হয়- অনিমেষ আইচ প্রথমবার আপনাকে বই উৎসর্গ করেছেন। বিষয়টি আপনার কেমন লাগছে? মজার ছলে এই অভিনেত্রী উত্তর দেন- এত ক্যামেরার সামনে এসব বলা যায়? দুষ্ট!

পুনরায় প্রশ্ন- এত লোক থাকতে অনিমেষদা কেন আপনাকে বই উৎসর্গ করলো? উত্তরে ভাবনা বলেন, ‘অবশ্যই ভালো লাগে। কেউ যদি বই উৎসর্গ করে তখন ভালো লাগে। আমি কিন্তু অনিমেষ আইচকে অনেক আগেই বই উৎসর্গ করেছি। লেখালেখি করতে আমার ভালো লাগছে। আসলে যত সময় যাচ্ছে আমার মনে হচ্ছে আমি কবিতার মানুষ। লিখতেও ভালো লাগে আবার পড়তেও ভালো লাগে।’

এবারের অমর একুশে বই মেলায় ভাবনার ‘ডানপন্থি কবিতা’ নামে বই প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘ডানপন্থি কবিতা নিয়ে কোন ডাবল মিনিং করা চেষ্টার করিয়েন না। এটা আমার ডান হাত দিয়ে লেখাতো আর এটা ডান দিক থেকে উল্টে পড়তে হয়। আমি আসলে একটু ইউনিক করার চেষ্টা করেছি। আর কবিতাগুলো পড়লে পাঠক বুঝতে পারবেন। আমি আসলে অত কিছু ভেবে নাম রাখিনি।’

 

ভানার হাতে ‘যাপিত জীবন’ নামের সিনেমার কাজ রয়েছে। এছাড়া ‘ওভার ট্রাম্প’ নামের ওয়েব সিরিজের কাজ শেষ করেন এই অভিনেত্রী। চলছে ডাবিংয়ের কাজ। এছাড়া নুতন ওয়েব সিরিজের কাজ খুব শিগগিরই শুরু করবেন বলে জানান ভাবনা। এছাড়া নাটকের ব্যাস্ততাও রয়েছে তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort