রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

এক দৃশ্যের জন্য ৯৯টি রিটেক দিয়েছি: রিচা

  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪, ১০.০৮ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। কয়েক দিন আগে তার অভিনীত ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজটি মুক্তি পেয়েছে। তারপর থেকে জোর আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।

এ সিরিজে লজ্জবন্তী চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা। অর্থাৎ গল্পে মনীষা কৈরালার পালক কন্যার চরিত্র রূপায়ন করেছেন এই অভিনেত্রী। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে ৯৯টি শট এনজি হয়েছে।

নেটফ্লিক্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। এ ভিডিওতে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন রিচা। তার ভাষায়— ‘শুটিংয়ের সবচেয়ে খারাপ দিনটিও আমার সবচেয়ে ভালো দিন হয়ে উঠেছিল। রিটেকের ক্ষেত্রে আমার নাম্বার সর্বোচ্চ, এটি ছিল নাচের দৃশ্য, যেখানে ৯৯টি রিটেক দিয়েছি। সেঞ্চুরি হয়ে যাচ্ছিল দেখে শুটিং বন্ধ করে দিই।’

এমন পরিস্থিতি সামলানো মোটেও সহজ নয় বলে মন্তব্য করেছেন রিচা। তিনি বলেন, “এটা সহজ বিষয় না, যখন আপনি ২০০-৩০০ সহশিল্পীকে নিয়ে নাচ করছেন আর ব্যর্থ হচ্ছেন। কিন্তু যখন এটি কাটিয়ে উঠবেন, তখন সত্যি এটি ‘ওয়াও!”

বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত সেট, নজরকাড়া লুক। ‘বাজিরাও মাস্তানি’, ‘দেবদাস’সহ একাধিক সিনেমায় তার প্রমাণ দিয়েছেন। ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজটিও তিনি নির্মাণ করেছেন।

এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort