রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

উর্বশী কে সেটাই তো জানি না: নাসিম শাহ

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪৯ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

এবারের এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরের ম্যাচে ইনিংসের ১৯তম ওভারের প্রথম ২ বলে ২টি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। দশ নম্বরে ব্যাট করতে নেমে এমন কীর্তি রাতারাতি তারকা বানিয়ে দেয় তাকে। এরপর থেকে নেট দুনিয়ায় নাসিমকে নিয়ে চলছে জোর চর্চা।

নাসিম শাহর সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার প্রেমের গুঞ্জনও ডালপালা মেলেছ জোরালোভাবে। উর্বশীর কারণেই এমন আলোচনার জন্ম নিয়েছে। পাকিস্তানের এ তরুণ পেসারের একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেন উর্বশী। এরপর থেকেই তাদের দুজনকে জড়িয়ে নানা গল্প ছড়িয়ে পড়ে।

অনেকেই উর্বশী ও নাসিমের মধ্যে সম্পর্কের সূত্র খুঁজে বেড়াচ্ছেন। এমন সময়ে নাসিম উল্টো জানতে চান, ‘উর্বশী রাউতেলা কে?’ যাকে জড়িয়ে এতো আলোচনা, যে বলিউড নায়িকা তার ভিডিও শেয়ার করেছেন, সেই উর্বশী রাউতেলাকে চেনেনই না নাসিম শাহ!

উর্বশী রাউতেলার প্রসঙ্গ তুলতেই নাসিম বলেন, ‘জানি না কে এসব কথা বলেছেন। উর্বশী রাউতেলা কে সেটাই তো আমি জানি না। কে কি জন্য এই ভিডিও দিয়েছে তাও আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই। এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা।’

উর্বশী তার ভিডিও শেয়ার প্রসঙ্গে পাকিস্তানি এই তরুণ পেসার বলেন, ‘আমি তো মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, কারোর আমার খেলা দেখে ভালো লাগে তা হলে তো কিছু বলার নেই। আমাকে যদি কারোর ভালো লেগে থাকে তা হলে খুব ভালো কথা।’

দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন উর্বশী। ওই ম্যাচেই প্রথম খেলতে নামেন নাসিম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ম্যাচের একটি ভিডিও শেয়ার করেন উর্বশী। যেখানে দেখা যায়, দুবাই স্টেডিয়ামে বসে ভারত ও পাকিস্তানের একটি খেলা উপভোগ করছেন এ নায়িকা। সেখানেই নাসিম শাহের কয়েক ঝলক দেখা যায়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে তিনি ব্যবহার করেন আতিফ আসলামের গান ‘কই তুঝকো না মুঝসে চুরা লে’।

ওই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে ট্রোলের শিকার হন উর্বশী। ভারতের জাতীয় দলের খেলোয়াড় ঋশভ পন্থের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল বলিউডের এই নায়িকার। কিন্তু সম্প্রতি দুজনের মধ্যে তিক্ততা দেখা দিয়েছে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে উর্বশী-নাসিম সম্পর্কের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort