মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ইজারার আগে হাট দখলদার কবির ‘আগেই প্রস্তুতি নিয়েছি’

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১১.৩৫ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

আমি বিয়ে করবো, মেয়ে ঠিক করা হয়েছে। এখন প্যান্ডেল কি বিয়ের দিনই করবো, নাকি দু’ চার দিন আগে করবো? একই ভাবে হাট যেহেতু করবো, আগেই প্রস্তুতি নিয়েছি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডে ওমরপুরের একটি মাঠে হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের আগেই দখল করে এ কথা বলছেন থানা শ্রমিক লীগের সহ-সভাপতি কবির হোসেন।

সরকারের নিয়মের বাহিরে গিয়ে অস্থায়ী এই পশুর হাট প্রস্তুত করায় সম্প্রতি দু’টি সংবাদ প্রকাশ করে গণমাধ্যমকর্মীরা।

সংবাদ প্রকাশের বিষয়ে আক্ষিপ করে কবির হোসেন বলেন, মানুষ কত কোটি কোটি টাকা খাচ্ছে। আর আমরা হাট দিবো, এটা নিয়েও যদি সাংবাদিক ভাইদের দৃষ্টি থাকে, তাহলে আমরা ভাই কোন দিকে যাবো।

এ সময় তিনি এই প্রতিবেদককে দেখা করার পরামর্শ দেন।

কবির হোসেন বলেন, প্রতিটি হাটেই একজন ইজারাদার হয়, কিন্তু হাটটি বসায় বেশ কয়েকজন মিলে। সকলের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করেই হাট হয়। অন্যান্য স্থানে যারা এবার হাট নিবে, তারা সকলেই কিন্তু হাটের মাঠে বাস খুটি লাগিয়ে নিয়েছে। তাহলে আমাকে একা কেন বলবে?

ওমরপুরের সেই মাঠে ঈদের পূর্ববর্তী ৩ দিনের জন্য এবারও অস্থায়ী পশুর হাটের টেন্ডার আহ্বান করার কথা জানা গেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে। কিন্তু মাঠ টিতে আগে থেকেই পশুর হাটের প্রস্তুতি নেওয়ায় টেন্ডার ফেলবেন না বলে জানান স্থানীয় বেশ কয়েক জন। এতে হাটের রাজস্ব কম পেতে পারে স্থানীয় সরকারের এই সংস্থাটি। তাই হাটটি দখল মুক্ত করে টেন্ডার আহ্বান করার দাবি জানান তারা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন জানিয়েছেন, বিজ্ঞপ্তি প্রকাশের পর ওপেন টেন্ডার খোলা হবে, যে পাবে, সেই নিয়ে যাবে। যে দখল করেছে, সে নাও পেতে পারে। তাই ইজারা সম্পন্ন করতে কোন রকম ব্যত্যয় যাতে না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort