রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আমি চাই না আমার সন্তানেরা গান করুক: সালমা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৫.৩৪ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সংগীতবিষয়ক এই প্রতিযোগিতায় সালমা ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। কিন্তু ‘ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’ গানটি গেয়ে জয় করে নেন লাখো শ্রোতার হৃদয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

সালমা তার সংগীত ক্যারিয়ারে যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন মানুষের ভালোবাসা। সালমা গানের মানুষ হলেও তার সন্তানেরা গান করুক তা চান না তিনি। এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন এই শিল্পী।

এ বিষয়ে সালমা বলেন, ‘আমি চাই না আমার সন্তানেরা গান করুক। ওদেরকে একেবারেই ইসলামিক জীবনযাপন করাতে চাই। চাই মানে চাই। জানি, আমার এই বক্তব্য নিয়ে নানাজন না মন্তব্য করবেন। কিন্তু এটা একজন মায়ের একান্ত ইচ্ছা। এই ইচ্ছার মধ্যে অন্য কিছু নেই।’

সালমার দুই কন্যা সন্তান। ভবিষ্যতে পুত্রসন্তান হলে তাকে মিজানুর রহমান আজহারী বানাতে চান। এ বিষয়ে সালমা বলেন, ‘আল্লাহ যদি আমাকে ছেলে সন্তান দেন, তবে তাকে আমি আজহারী বানাব। আমার ছেলের নামের আগে আজহারী বসুক এটা আমি চাই।’

এমন ইচ্ছার কারণ জানতে চাইলে সালমা বলেন, ‘আমি সবসময়ই স্বপ্ন দেখি, আমার স্বামীর সঙ্গে আমার ছোট্ট শিশুটি নামাজ পড়তে যাচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই, যাতে আমার ফুটফুটে একটি ছেলে সন্তান আল্লাহ দেন। আমি গান করেছি। কিন্তু আমি চাই, আমার ছেলে দ্বীনের প্রচার করুক। একজন মুসলমান হিসেবে এটা আমার চাওয়া হতেই পারে! একেকজনের চাওয়া একেকরকম হয়। পৃথিবীটা ক্ষণস্থায়ী, জান্নাতে গিয়ে আমি আমার পরিবারের সঙ্গে অনন্তকাল কাটাতে চাই।’

২০১১ সালে ব্যবসায়ী ও সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালের ১ জানুয়ারি তাদের সংসার আলো করে আসে একটি কন্যা সন্তান। তার নাম রাখা হয় স্নেহা। ২০১৬ সালের ২০ নভেম্বর ভেঙে যায় এ সংসার।

২০১৮ সালে ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নূরে সাগরকে বিয়ে করেন সালমা। ব্যারিস্টার সাগর পেশায় একজন আইনজীবী। সাগর-সালমা দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এ সংসারে সালমার একটি কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort