রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আমার বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না: নুসরাত ফারিয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৬.৩৩ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

টিভি পর্দার সফল উপস্থাপক ছিলেন। এখন তিনি সিনেমার জনপ্রিয় নায়িকা। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে পা গলান। এরপর দুই বাংলার শীর্ষ তারকাদের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন। পেয়েছেন তারকা খ্যাতি।

তিনি নুসরাত ফারিয়া। শোবিজের রঙিন দুনিয়ায় তারকা হলেও বাস্তব জীবনে তিনি একজন নারী। অন্য সবার মতো তার মনেও অনুভূতি আছে, নিজের একান্ত জিনিসগুলোর প্রতি একচ্ছত্র টান আছে। সে কথাই যেন স্পষ্ট করে বললেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। সেখানে তিনি জিনস ও টপ পরে আছেন। খোলা চুল দুই বাহু হয়ে নেমে এসছে সামনে। হাত দু’খানি রেখেছেন মাথায়।

ছবিটির ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমি একজন মেয়ে। আমার চুল, মুখ, মোবাইল কিংবা বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না’।
অধিকাংশ নারীই এমন। তাদের একান্ত প্রিয় জিনিসে কেউ হাত দিক, এটা তারা মোটেও পছন্দ করেন না। ফারিয়াও এক্ষেত্রে ব্যতিক্রম নন। তার এই অকপট ঘোষণায় সেটা পরিষ্কার হয়ে গেল।

আপলোড করার পর ফারিয়ার ছবিটিতে ১৩ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। অসংখ্য মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। সেখানে ইতিবাচক-নেতিবাচক দুই ধরণের মন্তব্যই রয়েছে। তবে কোনো মন্তব্যের জবাব দেননি নায়িকা।
এদিক ফারিয়া সম্প্রতি কলকাতায় নতুন একটি সিনেমার কাজ সম্পন্ন করে এসেছেন। যেটার নাম ‘রকস্টার’। অংশুমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটিতে তার নায়ক যশ দাশগুপ্ত। এটি বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে বলে জানিয়েছেন ফারিয়া।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া। ৭ বছর প্রেমের পর তারা বাগদান সারেন। তবে গত বছরের অক্টোবরে ফারিয়া জানান, এখনই বিয়ের পরিকল্পনা নেই তার। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort