রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আমার ছেলে মাকে বিকিনিতে দেখে বড় হচ্ছে, অন্য মেয়েরা পরলে কুনজরে দেখবে না: পূজা

  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৪.৫৪ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। এক সময় হিন্দি টিভি সিরিয়ালে অভিনয় করে আলোচনায় উঠে আসেন। পরবর্তীতে ভারতীয় বাংলা সিনেমায় পা রেখে প্রশংসা কুড়ান। তবে মাঝে বাংলা সিনেমা থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন। স্বামী-সন্তান সামলে ফের ব্যস্ত হচ্ছেন পূজা।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব পূজা ব্যানার্জি। কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে নিয়মিত শেয়ার করে থাকেন। খোলামেলা পোশাকে তোলা ছবিও নিয়মিত পোস্ট করেন। এসব ছবিকে কেন্দ্র করে প্রায়ই নেটিজেনদের ‘নোংরা’ মন্তব্যের শিকার হন পূজা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের মতামতা জানিয়েছেন এই অভিনেত্রী।

 

পূজা ব্যানার্জি বলেন, ‘আমাদের আগামী যে প্রজন্ম আসছে, আমার মনে হয় তারা খুব খোলা মনের হবে। আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম ও আমাদের প্রজন্মের মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে। তাই মেয়েদের শর্ট স্কার্টে দেখলে অনেকে হয়তো ভুল নজরে দেখেন। আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি, তাতে ও নিজের মাকে বিকিনিতে দেখছে। তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনই কুনজরে দেখবে না। আমার মনে হয়, এগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত।’

‘শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ— এটা ভুল ধারণা। অভিনয়শিল্পীদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবনে একেবারেই সাজগোজ করি না। আর আমার সমাজিক যোগাযোগেমাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ, তারা যত খুশি লিখুক, আমি তো নিজেকে বদলাব না!’ বলেন পূজা।

 

আপনার ছেলের বয়স এখন তিন বছর। সন্তানকে বড় করার ক্ষেত্রে কি বাড়তি সতর্কতা অবলম্বন করছেন? উত্তরে পূজা ব্যানার্জি বলেন, ‘নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি। ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মাঝে কোনো তুলনা না টানে, সেই শিক্ষা দিচ্ছি।’

নেটিজেনদের মন্তব্যে কখনো আঘাত পেয়েছেন কিনা? জবাবে পূজা ব্যানার্জি বলেন, ‘বেশ কয়েক বছর আগে রাখি উৎসবে আমি আমার ভাইয়ের সঙ্গে তোলা ছবি দিয়েছিলাম। সেটাকে নিয়ে কুৎসিত মন্তব্য করা হয়। নজর খারাপ হলে আমি বিকিনি পরি কিংবা বোরখা, সবকিছুই নোংরা মনে হবে।’

 

অভিনয় ক্যারিয়ারে অনেক হিন্দি টিভি ধারাবাহিকে কাজ করেছেন পূজা। বেশ কিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। তেলেগু ভাষার ‘ভিড়ু থেড়া’ সিনেমার মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন তিনি।

এরপর দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, সোহমের বিপরীতে ‘লাভেরিয়া’, ইন্দ্রনীলের বিপরীতে ‘তিন পাত্তি’সহ অনেক দর্শকপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা উপহার দিয়েছেন পূজা।

 

কয়েক বছর আগে ওয়েব সিরিজে নাম লেখান পূজা ব্যানার্জি। বর্তমানে ‘ক্যাবারেট’ শিরোনামের ওয়েব সিরিজিরে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিরিজটির মূখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort