রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘আমাদের বন্ধুত্ব দেখে লোকজনের জ্বলছে’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১০.০৪ এএম
  • ১১৮ বার পড়া হয়েছে

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বেশ কয়েক মাস ধরে তাদের সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। এ নিয়ে টুঁ-শব্দও করেননি তারা। কিছুদিন আগে খবর চাউর হয়, বলিউড অভিনেত্রী নিমরত কৌরের কারণে ঐশ্বরিয়ার সংসারে ভাঙন দেখা দিয়েছে। এরপর জল্পনা আরো বাড়তে থাকে। কিন্তু এই অভিযোগ ইঙ্গিতপূর্ণভাবে অস্বীকার করেন ‘দসভি’খ্যাত এই অভিনেত্রী।

নিমরত কৌর পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ অস্বীকার করলেও থেমে নেই চর্চা। এরই মাঝে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নিমরত। ইঙ্গিতপূর্ণ এই ভিডিও নিয়ে আরো জোরালো হয়েছে নিমরত চর্চা। এ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

নিমরতের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সোফার ওপরে বসা একটি বিড়াল, এ সোফার সামনে বসে হাত নাড়িয়ে কথা বলছেন বলিউড অভিনেত্রী নিমরত কৌর। মূলত, তিনি ঠোঁট মেলাচ্ছেন পাঞ্জাবি ভাষার একটি কণ্ঠের সঙ্গে। যার বাংলা তরজমা— ‘আমাদের আসল বন্ধুত্ব দেখে লোকজনের জ্বলছে বা হিংসা করছে। বন্ধুত্ব এমনই হওয়া উচিত, যাতে করে লোকজন সেটা দেখে হাঁ হয়ে যান।’

নিমরত এ ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘আমার আর কেসির (করম চাঁদ) বন্ধুত্বটা এরকম। এটি আপনি আপনার বয় ফ্রেন্ডকে ট্যাগ করুন।’ নিমরতের এই ভিডিও নিয়ে নানারকম মন্তব্য করছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে বলছেন— অভিষেকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারটি বোঝানোর জন্যই এই পথ বেছে নিয়েছেন নিমরত।

‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে নিমরতের। গুঞ্জন রয়েছে, দু’জনে প্রেমের সম্পর্কেও জড়ান। এ সম্পর্কের কারণে অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে চিড় ধরেছে। পরে নিজের ভুল বুঝতে পেরে নিমরতের সঙ্গে সম্পর্কের ইতি টানেন অভিষেক। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে তার দূরত্ব কমেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort