শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আবারও সন্তানের মা হলেন গওহর খান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭.০৪ এএম
  • ৯৮ বার পড়া হয়েছে

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান। চলতি বছরের মে মাসে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। অবশেষে ১ সেপ্টেম্বর জন্ম নিল তার দ্বিতীয় ছেলে সন্তান।

গওহর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে খুশির খবরটি জানিয়েছেন। ছবিতে সিংহ–সিংহী এবং তাদের দুটি শাবক দেখা যায়। ছবির ওপরে লেখা ছিল ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’।

ক্যাপশনে গওহর লিখেছেন— “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জেহানের রাজত্বের নতুন সদস্য হলো ওর ভাই। আলহামদুলিল্লাহ। ভালোবাসা এবং কৃতজ্ঞতা— গওহর ও জায়েদ।”

শুভেচ্ছায় ভরেছে অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স। সহকর্মী দিয়া মির্জা, আয়েশা খান, স্বরা ভাস্কার, আমায়রা দস্তুর, সোফি চৌধুরীসহ আরও অনেকে মা ও নবজাতকের সুস্থতা কামনা করেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে বাগদান সম্পন্ন করেন গওহর খান ও সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবার। এক মাস পরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

২০২২ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো গর্ভবতী হন অভিনেত্রী। ২০২৩ সালের মে মাসে জন্ম দেন প্রথম ছেলে সন্তান জেহানকে। এরপর চলতি বছর দ্বিতীয়বারের মতো মা হলেন গওহর। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই ছেলেকে নিয়ে পরিপূর্ণ সংসারে সুখে রয়েছেন এই দম্পতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort