শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আদনানের সঙ্গে মেহজাবিনের সম্পর্ক প্রকাশ্যে!

  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৪.৪৯ এএম
  • ৫৭১ বার পড়া হয়েছে

দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে মেহজাবিনের প্রেমের সম্পর্কের গল্প শোবিজে আলোচিত হয় অন্তত পাঁচ বছর আগে। কিন্তু দুজনই সুন্দর করে অস্বীকার করে আসছিলেন। নানা সময়েই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। অনেকেই দেখেছেন। কিন্তু তারা সেসব নিয়ে মাথা ঘামান না। মিডিয়ার কেউ জিজ্ঞেস করলেই এড়িয়ে যান না। কিংবা বলেন ‘সত্য নয়।’

কয়েক দিন আগে দেশের একটি সিনেপ্লেক্সে মেহজাবিন ও আদনান রাজিবকে একত্রে দেখা যায়। তাদের পেয়ে এক ভক্ত ছবি তোলেন। সেই ছবি মেহজাবিন ও আদনানের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জনকে অনেকটা নিশ্চয়তা দেয়। কিন্তু সে সময় ওই বিষয়ে আর কথা হয়নি। সম্প্রতি অভিনেত্রী মেহজাবিনকে কক্সবাজারে দেখা যায়। মেহজাবিন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ কয়েকটি জলকেলির ছবিও পোস্ট করেছিলেন।

কেন গিয়েছিলেন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করলে উত্তর আসে মূলত শুটিংয়ের জন্য গিয়েছেন। কিন্তু কাল আদনান আল রাজিব যে ছবিটি প্রকাশ করলেন তা কক্সবাজারে তোলা। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দিলেন। রাজিবের সঙ্গেই কক্সবাজারে গিয়েছিলেন মেহজাবিন। শুধু তাই নয়, রাজিব প্রেমিক নন, স্বামী- এমনটাও কেউ কেউ মন্তব্য করে বসেন। কেননা শনিবার দিনজুড়েই দেশের সোশ্যাল মিডিয়ায় চর্চা চলে ছবিটি নিয়ে।

আদনান আল রাজিব নিজেই ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভালোই লাগে।’ সৈকতের ধারে হোটেলের এক বারান্দায় আদনান আল রাজিবের শরীরের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছেন মেহজাবিন।

 

ছবির নিচে মন্তব্য করেছেন শবনম ফারিয়া, সুনেরা বিনতে কামাল, আফরান নিশো, হাসিন রওশন, কণ্ঠশিল্পী এলিটা, জেফার, নির্মাতা আশফাক নিপুণ।

এ বিষয়ে রবিবার দুপুরে মেহজাবিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। যার ফলে জনপ্রিয় এই অভিনেত্রীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমলে নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখা যায় মেহজাবিনকে। আদনানের ইনস্টাগ্রাম ওয়ালে এই অভিনেত্রীর বিভিন্ন মুহূর্তের ছবি ভেসে বেড়াচ্ছে। যদিও এর আগে তাদের নিয়ে শোবিজ অঙ্গনে কানাঘুষা হয়েছে। একসঙ্গে বিদেশেও ঘুরতে গেছেন তারা। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি এই কথিত প্রেমিক জুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort