শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

আজ জানা যাবে কে হচ্ছেন নৌকার মাঝি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৩.২৯ এএম
  • ৫৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ জানুয়ারি। ইতি মধ্যেই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মনোয়নপত্র সংগহ করে বুধবার (১ ডিসেম্বর) জমা দিয়েছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক এড, খোকন সাহা।

 

এদের মধ্যে কে হচ্ছেন নৌকার মাঝি এনিয়ে চলছে তুমুল আলোচনা। দলীয় নেতাকর্মীরা তাকিয়ে আছে কেন্দ্রের দিকে।

এদিকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধাণমন্ত্রী শেখ হাসিনা।

 

এ সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মেয়র কে হচ্ছেন তা চুড়ান্ত করা হতে পারে। তাই বৃহস্পতিবারের সভার দিকে দৃষ্টি এখন সবার।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। শতভাগ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

 

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort