মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

আইসিসির কাছে ভারতের ‘চুরির’ বিচার চাইলো পাকিস্তান

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭.১৭ এএম
  • ৭২ বার পড়া হয়েছে

গতকাল ২১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। সেই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই আম্পায়ারের বাজে সিদ্ধান্তে উইকেট হারায় পাকিস্তান।

হার্দিক পান্ডিয়ার বল ফখর জামানের ব্যাট স্পর্শ করে উইকেটের পেছনে মাটিতে এক পরে উইকেটকিপার সাঞ্জু স্যামসনের গ্লাভসে জমা হয়। খালি চোখেই স্পষ্ট দেখা যায় বলটি প্রথমে মাটিতে পড়ে তারপর উইকেটকিপার সাঞ্জু স্যামসনের গ্লাভসে জমা পড়ে।

রিভিউ নেওয়ার পরও দেখা যায় বলটি প্রথমে মাটিতে পড়ে তারপর উইকেটকিপারের গ্লাভসে জমা পড়ে।

বিষয়টি অনুমান করতে পেরেই আউটের জন্য আহামরি উল্লাস করেনি ভারতীয় ক্রিকেট দল। এমনকি আফগানি থার্ড আম্পায়ার ইজ্জতুল্লাহ শাপি যখন ফিল্ড আম্পায়ারকে আউটের গ্রিন সিগনাল দেন; তখন ফিল্ড আম্পায়ার চূড়ান্তভাবে আউটের সিদ্ধান্ত দিলে; ভারতীয় ক্রিকেটারদের চোখে-মুখে তেমন কোনো উল্লাস ছিল না।

বিশেষ করে উইকেটকিপার সাঞ্জু স্যামসন নিজেও হয়তো এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন! ভারত উইকেট পাওয়ার পরও স্যামসনের চোখে মুখে হাসির লেশমাত্র ছিল না। বিষয়টি নিয়ে আইসিসির কাছে নালিশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা প্রথমে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে যান। কিন্তু তাকে জানানো হয়, বিষয়টি রেফারির এখতিয়ার নয়। এরপর চিমা সরাসরি আইসিসিতে মেইল করে আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ জানান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা বলেছেন, ‘আম্পায়াররাও ভুল করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছিল বলটা উইকেটকিপারের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে পড়েছিল। আমি ভুলও হতে পারি। তবে ফখর যেভাবে খেলছিল, যদি পাওয়ারপ্লে পর্যন্ত টিকে যেত, তাহলে আমরা হয়তো ১৯০ তুলতে পারতাম। কিন্তু এটা আম্পায়ারের সিদ্ধান্ত। তিনিও ভুল করতে পারেন।’

সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হারে পাকিস্তান। তাদের পরের ম্যাচ আগামী ২৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বাংলাদেশের কাছে হেরে সুপার ফোর শুরু করা শ্রীলংকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort