মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান

  • আপডেট সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১.৩৭ এএম
  • ৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা নারী সংবাদকর্মী ও ‘জুলাই যোদ্ধা’ নার্গিস আক্তার নিশা বর্তমানে কিডনি রোগে গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। প্রয়োজনীয় অর্থের অভাবে তার চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নার্গিস আক্তার নিশি পেশায় একজন সাংবাদিক। তার পিতা মৃত মোঃ মন্তাজ উদ্দিন, মাতা মৃত আঙ্গুরা বেগম এবং স্বামী মৃত আব্দুর রাজ্জাক। তার স্থায়ী ঠিকানা দেলপাড়া, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

২০২৪ সালের ২০ জুলাই সাইনবোর্ড এলাকায় সংঘটিত এক সহিংস ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকা বিভাগের (গ) ক্যাটাগরির ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত করা হয় (গেজেট নম্বর–১৪৭২)। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগার পর সম্প্রতি তার কিডনি রোগ ধরা পড়ে, যা এখন জটিল আকার ধারণ করেছে। আর্থিক সংকটের কারণে বর্তমানে তার চিকিৎসা প্রায় বন্ধ হবার পথে।

চিকিৎসার ব্যয় বহন করতে না পারার কারণে তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, তিনি কিডনি জনিত জটিলতায় ভুগছেন। এর ফলে তার কোমরে তীব্র ব্যথা, মাথা ও ঘাড়ে যন্ত্রণা এবং এক হাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। পাশাপাশি প্রস্রাবে সংক্রমণ ও রক্ত জমাট বাঁধার সমস্যাও দেখা দিয়েছে, যা অত্যন্ত কষ্টদায়ক।

ব্যক্তিগত জীবনেও তিনি চরম অসহায় অবস্থায় রয়েছেন। তার বাবা-মা ও স্বামী কেউই জীবিত নেই। একমাত্র ১১ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। ফলে শিশুটির ভবিষ্যৎও গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।

এমতাবস্থায় দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে তার চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একজন মায়ের জীবন এবং রক্ষা করতে পারে একটি শিশুর ভবিষ্যৎ।

সহায়তা পাঠানোর নম্বর (বিকাশ): ০১৭২৮০৬০৯২৭

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort