রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

অ্যানিমেল: বক্স অফিসে ওঠা-নামার ঢেউ

  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১.৫৮ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা ‘অ্যানিমেল’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। শুধু ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। প্রথম ৩ দিন সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। চতুর্থ দিন থেকে তুলনামূলক সিনেমাটির আয় কমতে শুরু করলেও তা উঠা-নামার মধ্য দিয়ে চলছে। তবে গতকাল সিনেমাটির আয় ফের বেড়েছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমায় আয় করেছে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৭.২৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭০.৬৯ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৪৪.৪৭ কোটি রুপি।

পঞ্চম দিনে আয় করেছে ৩৭.৮২ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ৩০.৪৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ২৪.১৩ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ২৩.৫৩ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৩৮ কোটি রুপি। ৯ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪০০.১৬ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৬০০.৬৭ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৯১ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকম জানিয়েছে, অ্যানিমেল সিনেমা শুধু ভারতে আয় করেছে ৪২৯.২ কোটি রুপি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করেছে ১৭০.৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৬০০ কোটি রুপি।

রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort