রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

অর্জুনকে নিয়ে প্রশ্ন, মালাইকার জবাবে বিচ্ছেদের আভাস

  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ১০.০২ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

কয়েকদিন আগেই জন্মদিন ছিল অভিনেত্রী মালাইকা আরোরার। ৪৮-এ পা দিলেন তিনি। প্রিয় মানুষদের সঙ্গে দিনটি উদযাপন করেন তিনি। তবে এ অনুষ্ঠানে দেখা যায়নি প্রেমিক অর্জুন কাপুরকে।

জন্মদিন উদযাপনের একাধিক ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন মালাইকা। অবশ্য সেখানে কমেন্ট ঠিকই এসেছে অর্জুনের। এমনকি মালাইকাকে ‘বেবি’ বলেও সম্বোধন করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয় তার এবং অর্জুনের সমীকরণ নিয়ে। প্রশ্ন শুনেই সামান্য অস্বস্তিতে পড়েন বলিউডের তথাকথিত সাহসী নায়িকা। নিজেকে কিছুটা সামলে নিয়ে মালাইকা বলেন, আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি এমন একটা সময়ে রয়েছি… আমি ব্যক্তিগত জীবন নিয়ে স্রেফ তখনই কথা বলি, যখন না বলে আর উপায় থাকে না। আমার কোনো সাফাই দেওয়ার নেই, কারণ এ নিয়ে যা কিছু বলার ছিল, তা আগেই বলা হয়ে গেছে।

তবে কি সত্যিই চিড় ধরেছে তাদের সম্পর্কে? মালাইকার কথায় কে তেমনই আভাস নেই?

মালাইকার জন্মদিনে তার সঙ্গে একটি ছবি পোস্ট করে অর্জুন লেখেন, জন্মদিনের শুভেচ্ছা! এই ছবিটা একেবারে আমাদের সম্পর্কের মতো। তুমি আমার জীবনের হাসি-খুশি, আনন্দের সবটুকু। পরিস্থিতি যতই কঠিন হোক, আমি চিরকাল তোমার পাশে থাকব।

অর্জুনের এই পোস্ট থেকেই স্পষ্ট, এখনও পর্যন্ত একে অপরের হাত ছাড়েননি তারা। তবে সম্পর্কে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তা-ও এক প্রকার পরিষ্কার অর্জুনের পোস্ট থেকেই।

মাসখানেক ধরে বলিউড সরগরম মালইকা এবং অর্জুনের বিচ্ছেদের গুঞ্জনে। আগস্ট মাসের শেষের দিকে বিচ্ছেদের সেই জল্পনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টাও করেন মালাইকা এবং অর্জুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort