রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

অপেক্ষা বাড়ল পরীমণির

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ১০.২৮ পিএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

ক’দিন আগেই মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। একমাত্র ছেলে রাজ্যকে নিয়েই তাই এখন তার সমস্ত ধ্যানজ্ঞান। মাতৃত্বের স্বর্গীয় মুহূর্তগুলো অনুভব করছেন তিনি। এ কারণে অনেকদিন ধরে সিনেমার কাজ করতে পারছেন না নায়িকা।

তবে অন্তঃসত্ত্বা হওয়ার আগে একাধিক সিনেমার কাজ সেরে রেখেছেন পরীমণি। এর মধ্যে একটি হলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ড. জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল।

গত সপ্তাহে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। তখন নির্মাতা জানান, এ বছরই বড় পর্দায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখন সেই পরিকল্পনা বদলেছেন। কারণ সামনে দুটি পাবলিক পরীক্ষা। আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও ২২ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
বিষয়টি বিবেচনা করেই সিনেমার মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতা। জানালেন, যেহেতু সিনেমার গল্পটা শিশু-কিশোরদের নিয়ে। তারাই এই সিনেমার আসল দর্শক। সেজন্য পরীক্ষার সময়ে সিনেমা মুক্তি দিতে চাচ্ছেন না। সব ঠিক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাবে। তাই বড় পর্দায় ফিরতে পরীমণিকে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।

এই সিনেমায় পরীমণির বিপরীতে আছেন সিয়াম আহমেদ। এছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort